এখন ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মাইক্রোবাসে মিলল ফেন্সিডিল, গ্রেফতার ২

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ বগুড়ায় ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সদর উপজেলার কদিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের হারাগাছ উপজেলার আশরাফুল ইসলামের ছেলে সাজু ইসলাম(২৪) এবং মৃত সাইফুল ইসলামের ছেলে মো: জীবন(২৩)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানান, ভোররাতে কাদিমপাড়া এলাকায় ফাঁড়ি পুলিশের টহল টিম একটি মাইক্রোবাস( চট্র- মেট্রো- ১১-২৫৪৪) থেকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ সাজু ও জীবনকে গ্রেফতার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

বগুড়ায় মাইক্রোবাসে মিলল ফেন্সিডিল, গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে: ১২:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২