মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় পিকাআপের ধাক্কায় লুৎফর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুর বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ের ডানাকাটা বিওপি ক্যাম্পের সামনে সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত লুৎফর রহমান একই ইউনিয়নের হেচামদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল লুৎফর রহমান। একসময় ডানাকাটা বিওপির ২০০ গজ সামনে সড়কে দ্রুতগামী একটি পিকাআপ তার মোটরসাইকেলটি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লুৎফর রহমান মারা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পিকাআপের ধাকায় এক মোটর সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।













