বিশেষ সংবাদদাতা -ঃ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী ক্রাইম লেটার প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তাদের ভাড়া বাড়ির মূল গেট বিদ্যুতায়িত হয়ে গেলে প্রথমে এক নারী বিদ্যুতের সংস্পর্শে এলে অন্য ২ (দুই) জন তাকে উদ্ধার করতে যান। এ সময় ৩ (তিন) জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এসকে ফরহাদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ৩ নারী মারা গেছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’ দ্বায়িত্বরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।













