এখন ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে ডায়রিয়া বেড়ে যাওয়া দুর্গম এলাকা পরিদর্শনে ইউএনও মেহরুবা ইসলাম

টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় ডায়রিয়া প্রকোপ বেড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

৯ই জুন দুপুরে তিনি কুরুকপাতা বাজারে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ডায়রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার পরিছন্নতা সহ স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন।

তিনি বলেন ডায়রিয়ার প্রকোপ থেকে বাঁচতে বিশুদ্ধ পানির বিকল্প নেই, তিনি আরো বলেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহারে অনীহা, অপ্রাপ্যতা ব্যক্তিগত পরিচ্ছতা সম্পর্কে অজ্ঞতা ডায়রিয়া ছড়ানোর কারণ। এগুলোকে মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। এসময় তিনি কুরুকপাতা বাজারের ঔষধের দোকানগুলোতে স্যালাইন ও ডাইরিয়া প্রতিষেধকের পর্যাপ্ততা যাচাই করেন।সেই সাথে তিনি কুরুকপাতা প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, ছাত্রাবাস পরিদর্শন ও শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর তাগিদ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম আলীকদম উপজেলায় যোগদানের পর থেকে তিনি আলীকদম উপজেলায় সংঘটিত বিভিন্ন দেশ ও সমাজ বিরোধী কর্মকান্ড নিরসনে সরব রয়েছেন। ইতোমধ্যে তিনি আলীকদম বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফল অভিযান অব্যাহত রেখেছেন। কিছুদিন পূর্বে তিনি অভিযান চালিয়ে থাইল্যান্ড থেকে শুল্ক বিহীন আনা গরুর চালান আটকে দেন। অফিস আদালত কিংবা প্রকাশ্যে ধুমপানকারীদের শাস্তির ঘোষণা দেন। উপজেলার সর্বত্র পরিষ্কার পরিছন্নতা নিশ্চিত কল্পে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক পরিছন্নতা দিবসে ঘোষণা করেন তিনি।

এবং দেশ ও সমাজ বিরোধী সকল অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদমে ডায়রিয়া বেড়ে যাওয়া দুর্গম এলাকা পরিদর্শনে ইউএনও মেহরুবা ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৬:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২