টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদম উপজেলার বাসটার্মিনাল এলাকায় দুটি দোকানে আবারো দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রাতের কোনো এক সময় বাসটার্মিনাল এলাকার কালভার্ট সংলগ্ন আঃ শুক্কুরের মুদি ও কাঁচা মালের দোকান এবং পার্শ্ববর্তী সেহের আলীর জুতার দোকানে এই চুরি সংঘটিত হয়। বাসটার্মিনাল বাজারে একজন পাহাদার থাকা সত্বেও এমন একটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন।
চুরি হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান প্রতিদিনকার মতো সকালে দোকান খুলে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল এলোমেলো, তাৎক্ষণিক তারা বাসটার্মিনাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে বিষয়টি অবহিত করলে তিনি আলীকদম থানায় জানান, পরবর্তীতে থানা থেকে পুলিশ এসে চুরির ঘটনা তদন্ত করে যান।

চোরেরা আঃ শুক্কুরের দোকানের চালের টিন কেটে এবং সেহের আলীর দোকানের কপাট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানে রক্ষিত ৫০ কেজির একটি হলুদের বস্তা, ৫০ কেজি আলু, ১০ কেজি চায়না রসূন, ২৫ কেজে পেঁয়াজ, প্যারাসুট তেল ১২ টি, বডি স্প্রে ৩টি,তিন কার্টুন সয়াবিন তেল, ৩৩টি কন্ডেনস মিল্ক, ১০০০ ডার্বি, ১০০০মেরিস, ১০ প্যাকেট গোল্ডলীফ, ৬ প্যাকেট বেনসন সিগারেট এবং দোকানে রক্ষিত নগদ ১০,৩০০ টাকা। সেহের আলীর দোকান থেকে দুই কেজি জিরা, দুই কার্টুন সয়াবিন তেল, লাক্স সাবান, ও বিভিন্ন প্রসাধনী সহ নগদ ৩৬,৭৫০ টাকা নিয়ে যায়।
ইতোপূর্বে আলীকদম সদরের পান বাজারে দুটি, ক্যান্ট পাবলিক স্কুল সংলগ্ন একটি এবং বাসটার্মিনাল ফয়জুল উলুম মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে তালা ভেঙ্গে দোকান চুরির ঘটনা ঘটে। ওই চুরির রেশ কাটতে না কাটতেই আবারো এমন একটি চুরির ঘটনায় বাজার গুলোতে পাহাদারের ভূমিকা জনমনে প্রশ্নবিদ্ধ। চোর সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় ধরা পড়ছে না চোর বা তাদের দল। বাসটার্মিনাল এলাকায় দোকানে চুরির ধরন দেখে চোর দলে ছোট শিশুও থাকতে পারে বলে কয়েকজন ব্যবসায়ী মন্তব্য করেন। বর্তমানে ব্যবসায়ী প্রতিনিধিরা নিজস্ব তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি গ্রহন করবেন বলে জানান।













