এখন ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে হজ্ব গমনেচ্ছুদের বিদায় সংবর্ধনা

আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোর উপজেলায় হজ্ব গমনেচ্ছুদের বিদায় সংবর্ধ্বনা দেয়া হয়েছে। জানা গেছে, ৫ জুন রোববার তানোর উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র হজ্ব গমনেচ্ছুদের বিদায় সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও কলমা ইউপির ছাত্র লীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদপ্রমুখ। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এ সময় এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে হজ্ব গমনেচ্ছুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি হজ্ব গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, আপনারা মহান আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে গিয়ে আমাদের জন্য, দেশের জন্য দোয়া করবেন। তিনি বলেন, সবার ভাগ্যে হজ্জ হয় না, আল্লাহ তায়ালা যাদের কবুল করেন তারাই সেখানে যেতে পারে। তিনি বলেন, আপনারা প্রিয় নবীর (সাঃ) রওজা মোবারক জিয়ারত ও জান্নাতুল বাকিতে যাবেন, সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। যদিও কষ্টকর হয়ে পড়ে। তিনি বলেন,বিগত দুই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে হজ্জ পালন হয়নি। মহান আল্লাহর ইচ্ছায় আবারো হজ্ব পালন শুরু হয়েছে।এসময় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং তারা সকলে যেনো সুস্থ ও সুন্দর ভাবে হজ্জ পালন করতে পারে সেই লক্ষ্যে তাদের জন্য সকলকে দোয়া করার আহবান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে হজ্ব গমনেচ্ছুদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২