এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাছ ধরতে গিয়ে আকরাম আলী (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (০১ জুন) বিকেলে কালজানী নদীতে মাছ ধরতে গিয়ে। নিহত কিশোর উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর গ্রামের ইসরাফিল আলীর পুত্র।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, মৃগী রোগে আক্রান্ত কিশোর বিকেলে কালজানী নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার মৃগী রোগের প্রকোপ বাড়লে নদীতেই ডুবে মারা যায়। পরে সোহেল নামের এক গরুর রাখাল তার লাশ দেখতে পেয়ে আকরামের বড় ভাইকে সংবাদ দিলে তারা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২