উমর ফারুক শাবুল, হবিগঞ্জ জেলা ভ্রাম্যমান প্রতিনিধি -ঃ সিলেট বিভাগের মধ্যে এবার শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রশাসনিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২১-২০২২ সালে তিনি এ পুরস্কার পেলেন। তিনি ২০২১ সালে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রযুক্তি, পরিবেশ”সহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন করেন।
ওইসকল কর্ম দক্ষতা ও সঠিক পরিকল্পনা ও সততার জন্য শুদ্ধাচার পুরস্কারের ভূষিত হলেন তিনি। । সিলেটের বিভাগীয় কমিশনার কর্তৃক সাক্ষরিত এক অফিস আদেশে জেলা কার্যালয়ের প্রধান ক্যাটাগরিতে হবিগঞ্জের জেলা প্রশাসক জনাবা ইশরাত জাহানকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এ অর্জনের জন্য সম্মানিত জেলা প্রশাসক জনাবা ইশরাত জাহান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রাইম লেটার হবিগঞ্জ জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি উমর ফারুক শাবুল সহ বিভিন্ন মহল।













