এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে চাল ও ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার -ঃ উপজেলায় চালের বাজার নিয়ন্ত্রণ অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ও বিভিন্ন ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির করার দায়ে দিনাজপুরের বিরামপুরে চালের আড়ৎ, চালের দোকান ও ঔষধের ফার্মাসি গুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই অভিযান পরিচালনা করেন। এসময় চালের বাজার নিয়ন্ত্রণ ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে ৬টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রফিকুল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বন্ধ করে দেয়া হয়।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিরামপুর থানা পুলিশের অফিসার এবং পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌর শহরের ঢাকা মোড়, নতুনবাজার, কলাবাগান, কলেজবাজার, চালের বাজার নিয়ন্ত্রণ অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ও বিভিন্ন ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির করার দায়ে ৬টি মামলায় চাল ও ফার্মাসির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলতেই থাকবে বলে তিনি জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিরামপুরে চাল ও ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২