তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের সময়ে শিক্ষার মান্নোনয়নে দেশব্যাপী স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক সুযোগ-সুবিধাসহ দৃষ্টিদন্দন বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বিগত দিনের সরকারগুলো তার একভাগও নির্মাণ করতে পারেননি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলে দেশের প্রায় সবগুলো স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। এছাড়া গ্রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আলো ছড়াতে প্রতিনিয়ত যে পরিকল্পনা করছেন তার কোন নজীর নেই। তাই শিক্ষা বান্ধব সরকার আওয়ামী লীগের সঙ্গে থেকে দেশকে বিশ্বের কাছে সুশিক্ষিত দেশ হিসেবে বাংলাদেশকে দাঁড় করাতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তুলতে হবে বলে উপস্থিতদের প্রতি আহবান জানান এমপি ওমর ফারুক চৌধুরী। ৩১মে মঙ্গলবার
উপজেলার পাঁচন্দর ইউপির বনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানা গেছে, স্কুলের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্কুল চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, বোনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক আব্দুল হামিদ, মোহাম্মদ আলী বাবু,
বদিউজ্জামান নয়ন, আরিফ রায়হান তপন, শামসুল আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শোদুল মোমিন রিয়াদ ও তানভীর রেজা প্রমূখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।













