টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে বিশ্ব তামাক মুক্ত দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০শে মে (সোমবার) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলামের নেতৃত্বে র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আলীকদম বাজার প্রদক্ষিণ করে। শেষে বাজারের প্রধান গলিতে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মেহরুবা ইসলাম।
র্যালীতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অসীম বড়ুয়া, সেনেটারী ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান, আলীকদম থানার এসআই আতিক-সহ সরকারী বেসরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মেহরুবা ইসলাম তাঁর বক্তব্যে তামাকের বিভিন্ন কুফল সম্পর্কে উপস্থিত জনতার উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, তামাক চাষ ও সেবন থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।













