টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর,২নং চৈক্ষ্যং ও ৩নং নয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি এন পি) দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সহযোগী সংগঠনগুলোকে চাঙ্গা করার লক্ষে নিষ্ক্রিয় কমিটিগুলো সক্রিয় করার ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলার তিন ইউনিয়নে যুবদল আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা যুবদল।

আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াছ মিয়া ও সদস্য সচিব মোঃ মীর কাশেম ছুট্টো গত শুক্রবার (২৭ মে) ৩টি ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে ইউনিয়ন যুবদলের অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করেছেন, এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহামদ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলীকদম উপজেলার সদর ইউনিয়নে মারুক উদ্দিন আহ্বায়ক, ছৈয়দ হোসেন যুগ্ন আহ্বায়ক, মোঃ ছাবের যুগ্ন আহ্বায়ক সহ ৬ জন যুগ্ন আহ্বায়ক ও ৮ জন সদস্য করে ১৫ সদস্যের কমিটি,
২ নং চৈক্ষ্যং ইউনিয়নে মোঃ জামাল হোসেন কে আহ্বায়ক এবং যুগ্ম আহব্বায়ক জামাল উদ্দিন, আরমানুল ইসলাম, আজিজুল হক জুয়েল, দিল মোহাম্মদ ও মোঃ রফিককে সদস্য করে ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি,
৩নং নয়াপাড়া ইউনিয়নে আব্দুল কাদের (বাবুল)কে আহ্বায়ক, ৬ জন যুগ্ন আহ্বায়ক ও ১৫ জন সদস্য সহ ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা যুবদল।
২ নং চৈক্ষ্যং ইউনিয়নে আহ্বায়কের দায়িত্ব পেয়ে যুবদলের আহ্বায়ক মোঃ জামাল হোসেন বলেন,বিগত সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ, কেন্দ্রীয় কমিটির ঘোষিত নানা ধরনের কর্মসূচি পালন করে আসছি এবং বিভিন্ন আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম ভবিষ্যতেও থাকবো।
তিনি আরো বলেন, আমাকে যারা ২নং চৈক্ষ্যং ইউনিয়নে আহ্বায়ক করেছেন তাদের কে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আমার নেতৃত্বে বৃহত্তর চৈক্ষ্যং ইউনিয়নে অতিদ্রুত ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হবে, আমি বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের নানা হয়রানি ও একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছি, তবুও আন্দোলন ও মিছিল মিটিং থেকে পিছপা হইনি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে আগামীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির যে কোন কর্মসূচী ঐক্যবদ্ধ হয়ে পালন করার জন্য সদা প্রস্তুত থাকবো।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন তরান্বিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় ও দূঃসময়ের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।













