এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে এম্পুলসহ গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ ২৭ মে ২০২২ খ্রিঃ বগুড়ার আদমদীঘিতে ৩৬ পিস এম্পুলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামের মৃত শিবনাথ দাসের ছেলে ধীরেন দাস ও মৃত আব্বাস আলীর ছেলে জুয়েল হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে দুই কারবারি ধীরেন ও জুয়েল ঘোরাফেরা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৩৬ পিস নেশা জাতীয় এম্পুল ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে এম্পুলসহ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২