আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আসন্ন (কাউন্সিল) সম্মেলন নিয়ে নেতা এবং কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন আয়োজনের খবরে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রীতিমত ঝড় উঠেছে। এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে তৃণমুলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন উদীয়মান তরুণ নেতৃত্ব রামিল হাসান সুইট।স্থানীয রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, সভাপতি পদে মোটা দাগে দুটি কারণে সুইট অন্যদের থেকে এগিয়ে রয়েছেন। প্রথমত তিনি তরুণ ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজের অধিকারী। দ্বিতীয়ত তিনি স্থানীয় সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানের বিশস্ত সৈনিক।
এছাড়াও সভাপতির দায়িত্ব পালন করতে হলে একজন নেতার যে ধরণের হেভিওয়েট নেতার সেল্টার, ব্যক্তি ইমেজ, আর্থিক সচ্ছলতা, কর্মী-বাহিনী, পেশীশক্তি ও জনসমর্থন প্রয়োজন তার সবগুলো সুইটের মধ্য বিদ্যমান রয়েছে। আওয়ামীবিরোধী শক্তিকে মোকাবেলা করে আওয়ামী লীগের কর্মসুচি সফল করার মতো জনবল-আর্থিক সচ্ছলতাও সুইটের রয়েছে। এদিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বের প্রতি পুর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তাদের একজন বিশ্বত্ব কর্মী হিসেবে সুইট স্বেচ্ছাসেবক
লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে সভাপতি পদে সুইটকে চাই তৃণমুল। তৃণমুলের দাবির মুখে তিনি সভাপতি পদে আশার ইচ্ছে প্রকাশ করে মাঠে নামেন ও নেতাকর্মীদের মাঝে নিজের অবস্থান তুলে ধরে প্রচারণা শুরু করেন। এদিকে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকদের আকুন্ঠ সমর্থন তাকে আশাবাদী করে তুলেছে। এবিষয়ে জানতে চাইলে রামিল হাসান সুইট বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার তিনি
একজন কর্মী। তিনি বলেন, তাদের বাইরে তার কোনো প্রত্যাশা নাই, তবে তারা যদি তাকে কোনো দায়িত্ব দেন, তাহলে তিনি তৃণমুলের সকল নেতাকর্মীকে নিয়ে সেই দায়িত্ব পালনে প্রস্তুত। তিনি বলেন, নেতৃত্ব দেবার মতো দলে অনেক যোগ্য নেতা রয়েছে, তবে দায়িত্ব তো দেয়া হবে এক জনকে। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সুইট ভাইয়ের কোনো বিকল্প নাই। তারা বলেন, আমরা ইতমধ্যে দলের নীতিনির্ধারক মহলকে বিষয়টি অবগত করেছি।
















