আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোর পৌর আওয়ামী মহিলা লীগ নেত্রী নাসিমা বানু গুরুত্বর অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাসয়ী হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রত্যাশী তার পরিবার।
এদিকে ২৭মে শুক্রবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ নেতৃত্বের আইডল আলহাজ্ব আবুল বাসার সুজন অসুস্থ নাসিমা বানুর বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সাংসদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রামিল হাসান সুইট। এদিকে নাসিমার পরিবার স্থানীয় সাংসদ ও সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।













