বাকেরগঞ্জ প্রতিনিধি -ঃবাকেরগঞ্জ উপজেলায় ৫ টি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার বিকেল ৫ টার উপজেলার বাস স্টান্ড মনির হোটেল এন্ড রেস্টুরেন্ট,ভাই ভাই স্টোর, বাদশা স্টোর, কুন্ড স্টোর, হিজবুল্লাহ কনফেকশনারীতে জরিমানা আদায় করা হয়।
এ সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এ্যাসিলেন্ট আবুজর মো: ইজাজুল হক।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি)এ্যাসিলেন্ট আবুজর মো: ইজাজুল হক জানান, চলমান অভিযান অব্যাহত থাকবে।













