বিশেষ সংবাদদাতা -ঃ মালয়েশিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালয়েশিয়া, (২৫মে) বুধবার দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের বন্যার্তদের মাঝে এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে সেচ্ছাসেবকদের দিয়ে বাড়ী বাড়ী গিয়ে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে চাল, ডাল, পিয়াজ, তৈল, আলু, লবন ও খাওয়ার স্যালাইন হাতে তুলে দেওয়া হয়।
এ সমঢ সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত করা হয়।
ট্রাস্টের সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আবুল হাসান ইমন কার্যক্রম বাস্তবায়ন করতে পেরে প্রশংসা করে বলেছেন। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।এর মধ্যে আমরা কিছু প্রতিবেশী বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশার অংশিদার হতে পেরে মহান মাবুদের শুকরিয়া আদায় করছি ।













