এখন ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক এক

মোঃ রেজাউল করিম, ষ্টাফ রিপোর্টার,পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গলায় ফাঁস লাগা অবস্থায় গাছ থেকে ঝুলন্ত বাবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে৷
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর ডাঙাপাড়া এলাকায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহের সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

মৃত বাবুল হোসেন একই এলাকর মৃত আরফান আলীর ছেলে৷

পুলিশ ও স্থানীয়রা সকালে বাবুলের মরদেহ একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গাছ থেকে উদ্ধার করেন এবং লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনাটি আত্মহত্যা না কোন পরিকল্পিত হত্যা তা জানা যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছয়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে , এখন বলা যাচ্ছে না, এটি আত্মহত্যা না পরিকল্পিত কোন হত্যা।
এজন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা।এ জন্য ময়নাতদন্তের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক এক

প্রকাশিত হয়েছে: ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২