এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজা মিয়া গ্রেফতার

মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ ফতুল্লার মাসদাইরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজা মিয়াকে (২৬) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২৩ মে) দিবাগত মধ্য রাতে রাজা মিয়াকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজা মিয়া ফতুল্লা মডেল থানার পশ্চি মাসদাইরস্থ হাফিজের বাড়ীর ভাড়াটিয়া মো. চাঁন মিয়ার ছেলে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তার সাত বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারকৃত রাজা মিয়াকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদী এবং গ্রেফতারকৃত ধর্ষক রাজা মিয়া পশ্চিম মাসদাইরস্থ হাফিজের বাড়িতে ভাড়ায় বসবাস করেন। অভিযুক্ত রাজা মিয়া একই বাড়ীর দ্বিতীয় তলায় এবং বাদী স্ব পরিবারে একই বাড়ীর নীচ তলায় দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। সে সুবাধে উভয় পরিবারের মাঝে সু-সম্পর্কের পাশাপাশি উভয় পরিবারে সকলের অবাধ যাতায়াত ছিলো। সোমাবার রাত দশটার দিকে বাদীর মেয়েকে বারান্দা থেকে অভিযুক্ত রাজা মিয়া মোবাইলে ভিডিও গেমস দেখানোর কথা বলে বাড়ীর তৃতীয় তলার ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশু বাচ্চাটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত রাজা মিয়া তাকে রেখে চলে যায়।
মামলার তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানায়, মামলা হয়েছে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজা মিয়া গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২