এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় শিক্ষক নিহত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি -ঃ নাটোরের সিংড়ায় বালি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মো. আইয়ুব আলী (৩২)। তিনি ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর পুত্র ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত সোমবার কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্বা দেয় ট্রাক্টর। এসময় গুরুতর আহত হন আইয়ুব আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রলি ও চালককে আটক করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় শিক্ষক নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২