তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে প্রায় ১১ কেজি গাঁজা ও মাইক্রোবাসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, ২২ মে রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি টিম উপজেলার গোল্লাপাড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর চেকপোস্ট বসিয়ে চৌবাড়িয়া -তানোর হয়ে রাজশাহীগামী একটি সাদা মাইক্রোবাস (রেজিঃ নং-সিলেট চ-১১-০৩৫৯) তল্লাশি করে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ০৬টি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ হাজার ৩৩০ টাকা জব্দসহ ছয়জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মজিবুর রহমান (৩৮), পিতা আঃ লতিফ , গ্রাম- বাগচর, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাবু (২৪), পিতা- মৃত ইমরান আলী গ্রাম- কালীনগর , থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ, মনিরুল ইসলাম বেনজু (৩৫), পিতা- নজরুল ইসলাম , গ্রাম- বাগচর, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ, আহাম্মদ মিয়া(২৫), পিতা-মৃত মধু মিয়া , গ্রাম- চারিনাও , থানা ও জেলা -হবিগঞ্জ, উত্তম সরকার (২৫), পিতা- মৃত লনি সরকার ,স্থায়ী: গ্রাম- ব্রাহ্মনডোরা, উপজেলা ও থানা- শায়েস্তাগঞ্জ, জেলা -হবিগঞ্জ এবং ফরহাদ হোসেন (৩১), পিতা- মৃত মহির মন্ডল, গ্রাম- বলদীপাড়া, থানা- তানোর, জেলা –রাজশাহী। এদিকে সোমবার তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আসামীদের বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছে ।













