এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে লালপুরে মোটরসাইকেল, বাইসাইকেল, অটোর ত্রিমুখী সংঘর্ষে আহত ৩ হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধা সাড়ে ৭ টায় ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন লালপুরের কাজিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে, রাজন (৩০), পাইকপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে, মাসুদ (২৮), আব্দুল মান্নানের ছেলে শাকিল (২৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসেন বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে।













