এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধ্রুব দাস নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সহপাঠীরা

বিশেষ সংবাদদাতা -ঃ গতকাল মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধ্রুবর চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ধ্রুব ওই এলাকার মাদব দাসের ছেলে ও রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ধ্রুবর সাথে পিয়াস নামে এক সহপাঠীর বাকবিতণ্ডা হয়। পরে পিয়াস তার কয়েকজন বন্ধু মিলে ধ্রুবকে ডেকে স্কুলের পাশে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধ্রুব দাস নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সহপাঠীরা

প্রকাশিত হয়েছে: ০৮:৪৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২