আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের বড়লেখায় কাগজবিহীন মোটরসাইকেল চালানো ও হেলমেট না থাকায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য (২৭মে রোজ মঙ্গলবার) কুলাউড়া বড়লেখা আঞ্চলিক সড়কে,২৪ টা মামলায়,১২১০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেন ট্রাফিক পুলিশ ও বড়লেখা থানা পুলিশ।
বড়লেখা ট্রাফিক সার্জন মুস্তাফিজুর রহমান বলেন
দেশে প্রতিদিনই মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। প্রতিদিন মোটরসাইকেল বেপরোয়া লাইসেন্স বিহীন গাড়ি ধরা হচ্ছে। তবে প্রতিটি বাবা সন্তানদের উপর একটু খেয়াল নিলে বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার আশা করা যায়।













