এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে ভুমিহীন পল্লী উচ্ছেদের ঘোষণায় আতঙ্ক

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর বেলপুকুর ভুমিহীন পল্লী উচ্ছেদের ঘোষণা দিয়ে তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে।এতে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা, আতঙ্ক ও চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুমিহীনদের পক্ষে বলরাম কর্মকারের পুত্র শ্যামল কর্মকার বাদি হয়ে কৃষ্ণপুর গ্রামের লাল মোহাম্মদের পুত্র দেলোয়ার হোসেনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, তানোরের পাঁচন্দর ইউপির মৌজা কৃষ্ণপুর জেল নম্বর ৯৮ আরএস ১২৯ ও আরএস ১২৩৪ নম্বর দাগে প্রায় এক একর ৬৪ শতক ধানী জমি রয়েছে। বিগত ২০১২ সালের প্রকাশিত গেজেটে নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি খাস বলে গেজেট প্রকাশ হয়। এদিকে প্রকাশিত গেজেট সুত্র ধরে বিভিন্ন এলকার ২৮টি ভুমিহীন পরিবার সেখানে বসতি গড়ে তুলে প্রায় ১০ বছর ধরে শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছেন। এদের মধ্যে ১৮টি মুসলমান ও ১০টি সনাতন ধর্মালম্বী পরিবার রয়েছে।
কিন্ত্ত কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী ও ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর লাল মোহাম্মদের পুত্র দেলোয়ার হোসেন এসব সম্পত্তির মালিকানা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যায় প্রায় অর্ধশতাধিক বহিরাগত নিয়ে দেলোয়ার হোসেন, বেলপুকুর ভুমিহীন পল্লীতে এসে শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের উচ্ছেদের ঘোষণা দিয়ে দুই দিনের মধ্য ঘরবাড়ি সরিয়ে নেয়ার আলটিমেটাম দিয়েছে। ব্যতিক্রম হলে বুলডোজার দিয়ে ঘর-বাড়ি উচ্ছেদ করার হুমকি দিয়েছে। এখানো তার বাড়িতে প্রায় অর্ধশতাধিক বহিরাগত অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। এবিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন বলেন, তাদের জায়গা তারা উদ্ধারের ঘোষণা দিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলেছেন মাত্র। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে ভুমিহীন পল্লীর বাসিন্দা শ্যামল কুমার ও মালতী রাণী বলেন, ভুমিগ্রাসী দেলোয়ার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে প্রতিনিয়ত তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে ভুমিহীন পল্লী উচ্ছেদের ঘোষণায় আতঙ্ক

প্রকাশিত হয়েছে: ০২:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২