এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রাম থেকে ফারুক হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ। নিহত ফারুকের পিতার নাম ছিদ্দিকুল ইসলাম।
পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, শনিবার (১৫ মে) রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় ফারুক। রাতে তার পিতা ফারুক কে ডেকে সাংসারিক বিষয়ে কথা বলতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ছেলে ঘরের ধরনায় গলায় কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। পরে চিৎকার করলে প্রতিবেশীরা এসে গলার কাপড় কেটে ফারুক কে নিচে নামায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফারুকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি মাসুমুর রহমান মাসুম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২