এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৬মে সোমবার উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) মানিককন্যা গ্রামে এই ঘটনা ঘটেছে।নিহত শিশুর নাম মাহী খাতুন (৩)। উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির বাজে চাঁন্দুড়িয়া গ্রামের মাইনুল ইসলামের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহী তার বাবা-মার সঙ্গে উপজেলার সরনজাই ইউপির মানিককন্যা গ্রামে খালার বাসায় বেড়াতে আসেন। সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় সে। খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের থাকা একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় শিশু মাহী। এসময় মাহীর সঙ্গে থাকা শিশুদের চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে এসে পুকুর থেকে মাহীকে উদ্ধার করেন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শিশু মাহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশু মাহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২