এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ডিবির হাতে ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আজমাতা গ্রামে অভিযান চালিয়ে ডিবি পুলিশ কর্তৃক ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (১৪ মে) বিকাল ২ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই আমিনুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নাগেশ্বরী উপজেলার আজমাতা কানুরকুটি গ্রামের সফিউদ্দিন ওরফে গেন্দার বাড়িতে অভিযান চালায়। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সফিউদ্দিন ওরফে গেন্দা (৫৫) দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী আজমাতা কানুরকুটি গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র শফিউদ্দিন ওরফে গেন্দা (৫৫)।

এ ব্যাপারে কুড়িগ্রাম ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান (পিপিএম) এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাগেশ্বরীতে ডিবির হাতে ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত হয়েছে: ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২