এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজি ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের (ইউপি) নুরুল্ল্যাবাদ দক্ষিনপাড়া গ্রামের মৃত গুলসোহাম্মদ সোনারের পুত্র হাজি ইয়ার মোহাম্মদ সোনারের বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ইয়ার মোহাম্মদের ভুমিদস্যুতায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এঘটনায় গত ১ ফেব্রুয়ারী রোকেয়া বেগম দিগর বাদি হয়ে ইয়ার মোহাম্মদ সোনার দিগরকে বিবাদী করে নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদে (ইউপি) লিখিত অভিযোগ করেছেন। এদিকে ৭ ও ২৩ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে সালিশ বৈঠক বসানো হলেও সেখানে ইয়ার মোহাম্মদ উপস্থিত হয়নি।
জানা গেছে, তানোরের সীমান্তবর্তী
মান্দার ভারশোঁ ইউপির ভারশোঁ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম পৈতৃক সুত্রে
কদমতলী মৌজায়, জেল নম্বর ২৪৫
আরএস খতিয়ান নম্বর ১২ মোট ২ একর ৫৬ শতক সম্পত্তির ৪২ দশমিক ১৬৬ শতক সম্পত্তির মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঁতের আঁধারে ইয়ার মোহাম্মদ দেশীয় অস্ত্রে সজ্জিত
বহিরাগত লাঠি বাহিনী নিয়ে ওই জায়গায় রোকেয়া বেগমের লাগানো গাছ উপড়ে ফেলে জোরপুর্বক দখল করে। এদিকে ১৪ মে শনিবার রোকেয়া বেগম ফের ওই জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, বাঙলা ভাইয়ের ঘনিষ্ঠ সহচর প্রভাবশালী ইয়ার মোহাম্মদ এলাকায় ভুমিদস্যু নামে পরিচিত। তার প্রধান কাজ নামে বেনামে অল্প কিছু জমি কিনে আশপাশের জমি দখর করা, এভাবে সে প্রায় তিনশ’ বিঘা জমির মালিক হয়েছেন,সরেজমিন অনুসন্ধান করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এবিষয়ে নুরুল্ল্যবাদ ইউপির এক নম্বর ওয়ার্ড সদস্য আহসান আলী (আছের) বলেন, হাজী ইয়ার মোহাম্মদ প্রভাবশালী ব্যক্তি সে গ্রাম আদালতে আসেন না আবার জায়গার কোনো কাগজপত্র দেখায় না। এবিষয়ে রোকেয়া বেগম বলেন, হাজি ইয়ার মোহাম্মদ বাঙলা ভাইয়ের ঘনিষ্ঠ সহচর, সে আমাদের সব সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে, আমরা নায্য বিচার চাই। এবিষয়ে জানতে চাইলে হাজী ইয়ার মোহাম্মদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ক্রয় সুত্রে ওই জমির মালিক। তিনি বলেন, প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হাজি ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১২:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২