এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মোঃ রবিউল ইসলাম মিনাল, স্টাফ রিপোর্টার -ঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর লক্ষীপুর ও কোর্ট স্টেশন এলাকার ১জাহিদ হাসান (২৫) ২ এমাজউদ্দিন (২২)।

শুক্রবার বেলা আনুমানিক ৩ টার দিকে উপজেলার বসন্তপুর ড্রাগন ফলের বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী গামী একটি মালবাহী ট্রাক গোদাগাড়ী গামী মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছে আটকিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ৩ টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোদাগাড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত হয়েছে: ১০:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২