রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চা চাষী সমিতি ও চা অধিকার বাস্তবায়ন কমিটি।

আজ বুহস্পতিবার (১২ মে) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে রাস্তায় কাঁচা চা পাতা ফেলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা।

মানববন্ধনে পঞ্চগড় সদর উপজেলার ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন।

অমরখানা ইউনিয়ন চা চাষী সমিতি ও চা চাষী অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মো: সাঈদ আলীর সভাপতি এর সভাপতিত্বে এসময় বক্তব্য সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চা চাষী কামরুজ্জামান শেখ মিলন,চা চাষী শাহাজালাল,অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, মো: জাহাঙ্গীর আলম, আরমান আলী, আবু রায়হান চৌধুরীসহ চা চাষীরা।

বক্তারা বলেন, পঞ্চগড়ের চা ফ্যাক্টরী মালিকদের সিন্ডিকেটের কারণে চরম হতাশায় পড়েছে চা চাষীরা।
কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটির দরও তারা মানছেন না।

বছরের শুরুতে ২২ টাকা থেকে ২৪ টাকা কেজিতে কাঁচা চা পাতা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১২/১৪ টাকায়।
এতে চা চাষীদের লোকসান গুণতে হচ্ছে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান বক্তারা।













