এখন ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ মঞ্জুরুল ইসলাম সিজান (২৫) নামে এক মাদককারবারি আটক হয়েছে। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। মঞ্জুরুল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মে) রাতে মঞ্জুরুল তার বাড়ির এলাকা থেকে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে মহিপুর হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ মহিপুর ব্রিজ সংলগ্ন স্থানে তাকে আটক করে।
এ ব্যাপারে ওসি দুলাল হোসেন জানান, আটক মঞ্জুরুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২