মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের হালদার পাড়া নিবাসী ও কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব,লুৎফার রহমান কে শারীরিক ভাবে জখম করেছে তার পুত্র চপল (৩৮)।
গত কাল ১০/৫/২০২২ তারিখে চপল তার পিতা শিক্ষক লুৎফর রহমান কে মাইর ধর করে।
বিভিন্ন সময়ে নানা অজুহাতে বাবার সাথে প্রায়শই অসাদারচণ ও ঝগড়াঝাটি করে।
আহত শিক্ষক লুৎফর রহমান কে উদ্ধার করে তার মেয়ে শারমিন রহমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আজ ১১/৫/২০২২ ইংরেজি তারিখে কোটচাঁদপুর মডেল থানায় শারমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা নং ০৪/৩৭. ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মঈন উদ্দিন আহম্মেদ জানান আসামী চপলকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।













