এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে স্কুল ছাত্রীর নগ্ন ভিডিও ধারণের শাস্তি ৬০ হাজার

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোর পৌর এলাকার একটি স্কুলের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারনের অপরাধে গ্রাম্য সালিশে ৬০ হাজার টাকা জরিমানা করে অভিযুক্ত ছাত্র নাজমুলকে মুক্তি দেয়া হয়েছে। তবে উভয় পরিবার ঘটনার সত্যতা শিকার করলেও জরিমানার কথা অস্বীকার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, ইদের আগের দিন তানোর পৌর এলাকার তালন্দ সরকার পাড়া গ্রামের মামুন আলীর পুত্র ও তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র নাজমুল হোসেন একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে। এদিকে ঘটনা বুঝতে পেরে নাজমুলের কাছে থেকে মুঠোফোন কেড়ে নিয়ে ফোনসহ  বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে, তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন। কিন্ত্ত ঘটনা থানা পুলিশকে অবগত করা হলে মামলা না করে থানা থেকে তাদের দ্রুত আপোষ-মিমাংসার কথা বলা হয় বলে জানান উভয়ের স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৮মে রোববার রাতে তালন্দ বাজারের শ্যামাদ্রী হোমিও হল ঘরে প্রধান শিক্ষক আলতাফ হোসেনের নেতৃত্বে

সালিশ বৈঠক বসে, মেয়র ইমরুল হক,নিমাই চন্দ্র প্রামানিক, রানা, সম্ভুনাথ ও মামুনপ্রমুখ।বৈঠকে অভিযুক্ত ছাত্র নাজমুল ইসলামের ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি আপোষনামা লিখে দিয়েছেন মাত্র। ভিকটিম ছাত্রীর পিতা বলেন, মেয়র ইমরুল ও প্রধান শিক্ষক আলতাফ, ডাক্তার নিমাই ও রানা মিমাংসা করে দিয়েছে, তবে জরিমানা আদায়ের কথা অস্বীকার করেছেন। প্রায় একই কথা বলেন ছাত্র নাজমুলের পিতা মামুন। এবিষয়ে হোমিও ডাক্তার নিমাই জানান, আমার দোকানেই ফায়সালা হয়েছে।তিনি বলেন, প্রধান শিক্ষক, মেয়র ও দুই পরিবারের লোক জন ছিল টাকার বিষয়ে তার জানা নাই। তানোর পৌর

মেয়র ইমরুল বলেন, সব ব্যাপারে মাথা দিতে হয় না, ছেলে মেয়ের ভবিষ্যতেের কথা ভেবেই মিমাংসা করা হয়েছে। এনিয়ে থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, তারা আইনগত সহায়তা নেয়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে স্কুল ছাত্রীর নগ্ন ভিডিও ধারণের শাস্তি ৬০ হাজার

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২