এখন ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় শ্যামলী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ বড়লেখায় দ্রুতগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মেকানিকের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে সাতটায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঠালতলী ব্র্যাক অফিসের সামনে। নিহত ফখরুল ইসলাম উপজেলার উত্তর গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার ও চালকসহ ঘটনাকারী কোষ্টার আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম বড়লেখা থেকে মোটরসাইকেল যোগে রতুলি বাজারে ফিরছিলেন। কাঠালতলী ব্র্যাক অফিসের সামনের রাস্তায় আসা মাত্র বিপরীত দিক ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘটনাকারী শ্যমলী পরিবহনের যাত্রীবাহী বাসসহ চালককে আটক করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বড়লেখায় শ্যামলী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২