মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ শাহিন আলম তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী এক মেধাবী যুবক। এসএসসি থেকে অনার্স পর্যন্ত তার রেজাল্টে সাফল্যের পালক। অদম্য হার না মানা এই যুবকের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে। পিতা আব্দুল কাদেরের দুই সন্তানের মধ্যে শাহিন আলম ছোট। তার বড় ভাই সাইদুর রহমান সুজন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পিতার টানাটানির সংসারে অভাব-অনটন লেগেই রয়েছে। শাহিন আলম ২০১৩ সালে জিপিএ ৪.০০ ও ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি নিজ যোগ্যতা বলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ভর্তি হন। ২০১৯ সালে তিনি অনার্স পাস করে মাস্টার্সে অধ্যায়নরত। এখন তার বয়স ২৫ বছর। অভাবের সংসারে শাহিন আলম এখন হাল ধরতে চান। এজন্য তার দরকার একটি সরকারি চাকরি। তাই প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও দৃষ্টি কামনার জন্য বসেছেন অনশনে। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ সোমবার থেকে শাহীন আলম আমরণ অনশন শুরু করেছেন। তাকে সমর্থন ও তার কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে অনেক পথচারী সহমর্মিতা জানাচ্ছেন। সকলেই শাহিন আলমের একটি সরকারি চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। শাহিন আলম জানিয়েছেন চাকরি না হওয়া পর্যন্ত তিনি আম রণ অ নশন চালিয়ে যাবেন। এতে যদি তার মৃ ত্যু হয় তাও তিনি পিছপা হবেন না।













