আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোর বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে।
জানা যায়, ৮ মে রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলঘরে আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার ও আবু বাক্কার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামান,প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন প্রমুখ।













