এখন ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ৬ নং নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) নিহত হয়েছেন।শুক্রবার ০৬ মে ২০২২ ইং রাত আনুমানিক ০৮.০০ টায় এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত মহিলার স্বামী বাবলুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে।স্ত্রী হত্যাকারি  বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো।এ নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।শুক্রবার রাত ০৮.০০ টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। 

স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেফতার করে।

নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের জননী।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

মহেশপুরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত

প্রকাশিত হয়েছে: ০১:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২