মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে একজন হলেন ছেয়াদুল ইসলাম (৩৫)। তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার সময় ছেয়াদুল সিএনজিতে ছিলেন।
এছাড়া তাৎক্ষণিক অন্য হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ঘটনাস্থলে দুইজন এবং আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজন মারা গেছেন। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।













