এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সাঈদ খোকনের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল

আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সাংবাদিকের উপর হামলার

প্রতিবাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কুড়িগ্রাম শহরের মোল্লা পাড়ার শহীদ ওহাব সড়ক সংলগ্ন বাংলাদেশ

প্রেসক্লাবের কুড়িগ্রাম জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচীর

সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক

গণকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনজীবি সফিকুল ইসলাম সান্টু।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক

সাংবাদিক নেতা ইউনুছ আলী আনন্দ, প্রেসক্লাবের সহ-সভাপতি মসফিকুর রহমান

শাফী, আনোয়ার হোসেন আরিফ, সভাপতি – বাংলাদেশ প্রেসক্লাব ভুরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী শাখা, মোঃ সিরাজুল হক, কবি ও লেখক,

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিক নেতৃবর্গ।

ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ

প্রেসক্লাবের কেন্দ্রীয় যগ্ম মহাসচিব ও রংপুর বিভাগীয় সভাপতি সাংবাদিক আব্দুল

আজিজ সাঈদসহ ঢাকার নিউ মার্কেটে পেশা দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের

উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ সকল সাংবাদিকের উপর হামলার সঙ্গে জড়িতদের

বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সাংবাদিকরা যাতে তাদের

দায়িত্ব নিরাপত্তার সহিত পালন করতে পারেন এজন্য সরকারের আশু পদক্ষেপ নেয়ার

আহবান করেন কুড়িগ্রামের সাংবাদিক ও শুশীল সমাজ ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সাংবাদিক সাঈদ খোকনের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২