এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ভেজাল মধুসহ আটক ৩

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে ২৫ কেজি ভেজাল মধুসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মধু তৈরির সরঞ্জাম, দুইটি পুরাতন ব্যবহৃত মোটরসাইকেল ও একটি পুরাতন ব্যবহৃত বাইসাইকেল জব্দ করা হয়। শুক্রবার দিনগত রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াপাড়া এলাকায় ভেজাল মধুসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া গ্রামের মৃত পকি মাহমুদের ছেলে রাজা মিয়া (৪৫), মৃত সমসের আলীর ছেলে জাহিদুল ইসলাম (৬০) ও জামিনুর (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদশক (এসআই) সুরত চন্দ্র রায়ের নেতৃত্বে ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়া পাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় গমির উদ্দিনের বসতবাড়ির মাটির তৈরী চুলায় ভেজাল মধু তৈরী করার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর জয়ন্ত কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভেজাল মধু তৈরীর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। একই সময় মধু তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ভেজাল মধুসহ আটক ৩

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২