এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভা

এস আলাম, নরসিংদী প্রতিনিধি -ঃ রমজানকে সামনে রেখে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে নরসিংদীতে পরিবহন মালিক চালকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে জেলা আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা করা হয়।
এতে জেলার তিন শতাধিক গাড়ি চালক ও মালিক অংশগ্রহণ করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা এড়ানো ও যানজট প্রতিরোধসহ গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার না করা, ঝুকিপূর্ণ ওভারটেকিং না করা, যত্রতত্র যাত্রী ওঠানামা না করানো, প্রকৃত চালক ছাড়া গাড়ী না চালানোসহ বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম তার বক্তব্যে বলেন, গত মার্চ মাসে নরসিংদীতে প্রতিদিন গড়ে ১ জন মানুষ সড়কে প্রাণ হারিয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, অবাধ যাত্রী ওঠানামা , ঝুঁকি ওভারটেকিং ইত্যাদি বিষয় সড়কে দুর্ঘটনা বাড়ায়। সকলের কাছে বিনীত অনুরোধ, গাড়ি চালনায় সচেতন হবেন।
নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নরসিংদীতে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভা

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২