আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান তার বন্ধুদের সাথে নিয়ে পার্শ্ববর্তী কুড়ারপার মাস্টারপারায় একটি সাস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। সেখানে বসার জায়গা নিয়ে স্থানীয় একটি বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে রাকিবের বাগবিদন্ডের সৃষ্টি হয়। এবং এক পর্যায়ে অতর্কিত ভাবে রাকিব হাসানের কাঁধে ছুরি দিয়ে আঘাত করে। আহত রাকিব হাসান বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ৩ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা করেছে।
আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার ,ফাতমা, উর্পিতা, ফাহিম, চৌধুরী নাজিয়াত মুরসালাত লোচন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।













