মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ সারা বাংলাদের মতো আজ ২৬শে মার্চ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন সেনবাগের নবাগত নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।এ-ই সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারী। এরপর সকাল ৯ টায় সেনবাগ সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের সমন্বয়ে কুজকা আওয়াজ।

কুজকা আওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহন করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, সাথে ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারী ও সেনবাগ উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবদুল ওহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। কুজকা আওয়াজ অনুষ্ঠানে অধিনায়কের দায়িত্বে ছিলেন সেনবাগ থানার পরিদর্শক তারেকুর রহমান, উপ-অধিনায়কের দায়িত্বে ছিলেন সেনবাগ থানার উপ পরিদর্শক লোকেশ মাহাজন।এরপর অনুষ্ঠানের সভাপতি একে একে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাতে এবং সেনবাগ পৌরসভার মেয়রের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।













