এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার গোপালপুর গ্রামের রাস্তার পাশ থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে সোনিয়া আক্তার (২৮) নামে এক যুবতীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষিপুর রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। কারা এবং কেন সোনিয়াকে বাইরের জেলা থেকে নিয়ে এখানে হত্যা করে লাশ ফেলে গেলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 স্থানীয় মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, সকালে মানুষ হাটতে গিয়ে লাশটি তাদের চোখে পড়ে। পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে। স্থানীয় বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উত্তম কুমার জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে লাশটি সোনিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে। 

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল ইসলাম বলেন, বাজারগোপালপুর বংকিরা সড়কের পাশেই লাশটি পড়ে ছিল। মেয়েটি দেখতে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তবে সম্পত্তির লোভে বা অন্য কোন কারণে তাকে হত্যা করা হতে পারে কিনা এমন ধারণা করছে পুলিশ। তিনি আরো বলেন, আমরা বাঘারপাড়া থানা পুলিশকে খবর দিয়েছি সহায়তার জন্য।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাজার গোপালপুর গ্রামের রাস্তার পাশ থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে: ০২:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২