এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে আওয়ামী লীগ নেতা ও কলেজ ছাত্রী সহ নিহত ২

বিশেষ সংবাদদাতা -ঃ ২৪ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে জাহিদুল ইসলাম টিপু (৫৫) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও সামিয়া আফনান প্রীতি (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩০)।

নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ছিলেন।

তিনি মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির পাঁচবারের সদস্য ছিলেন এবং তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি সংরক্ষিত ১০-১১-১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর বলে জানা যায়।  টিপু এক ছেলে ও দুই মেয়ের জনক।

গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না সংবাদকর্মীদের জানায়, জাহিদুল ইসলাম টিপুর বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। মতিঝিল এজিবি কলোনি থেকে নিজ প্রাইভেটকারে করে বাগিচার বাসায় যাচ্ছিলেন টিপু।  পথে শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় এলে দুর্বৃত্তরা তাদের গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় টিপু ও গাড়ী চালক মুন্না গুলিবিদ্ধ হন।  
এদিকে নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া সংবাদকর্মীদের জানায়, প্রীতির বাসা শান্তিবাগ মগা হাজীর গলিতে। সুমাইয়ার বাসা তিলপাপাড়া। রাতে তারা দু’জন ঘুরতে বের হয়েছিলেন। সুমাইয়া তাকে রেলগেট থেকে রিসিভ করে রিকশায় করে তিলপাড়ায় তার বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে আমতলা মসজিদ এলাকায় হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন বলে জানায় সুমাইয়া।

জানা যায়, স্থানীয়রা গুলিবিদ্ধ ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। মরদেহ দু’টি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মুন্না জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

গুলিতে দু’জন নিহত ও একজন আহত হওয়ার তথ্য সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে আওয়ামী লীগ নেতা ও কলেজ ছাত্রী সহ নিহত ২

প্রকাশিত হয়েছে: ০৪:২৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২