এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদকদ্রব্য বিক্রি ও বহন করছে একাধিক নারী সিন্ডিকেট

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরে মাদকদ্রব্য বহন ও বিক্রি করছে একাধিক নারী সিন্ডিকেট। পুলিশ ও র্যা বের অভিযানে প্রায়ই ধরা পড়ছে নারী মাদক ব্যবসায়ীরা। পুরুষদের চেয়ে নারীদের দিয়ে মাদক পরিবহন অনেক নিরাপদ। অনেক সময় নারী মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সন্দেহের বাইরে থাকেন। এ কারণে নারীদের মাদক ব্যবসায় ব্যবহার করছে একটি চক্র।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার বেনুঘাট গ্রাম থেকে মমতাজ বেগম (২৫) কে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার শয়ন ঘর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে নগরীর খাসবাগ এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এর কয়েকদিন আগে নগরীর কাচারি বাজার এলাকায় ৪ বোতল ফেনসিডিল বিক্রি করা সময় এক নারীকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যা ব সূত্রে জানা গেছে, শনিবার র্যা ব-১৩ এর একটি দল দিনাজপুর জেলার ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেন তল্লাশি করে ৩৫০ গ্রাম হেরোইনসহ নিলুফা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেন। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছেন।
সূত্র মতে প্রতিদিনই রংপুর নগরীসহ আশপাশের জেলাগুলো থেকে মাদকের চালান আসছে। এসব চালানের উল্লেখযোগ্য একটি অংশ নারী মাদক ব্যবসায়ীরা বহন ও বিক্রি করছে। আইন শৃঙ্খলাবাহিনীর হাতে মাঝে মধ্যে দুই একজন ধরা পড়লেও অনেক নারী মাদক ব্যবসায়ী রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন বলেন, নারী-পুরুষ যেই হোক না কেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে মাদকদ্রব্য বিক্রি ও বহন করছে একাধিক নারী সিন্ডিকেট

প্রকাশিত হয়েছে: ০৪:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২