এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় অধ্যক্ষের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বিশেষ সংবাদদাতা -ঃ কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ভূইয়ার উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শনিবার (১৯ মার্চ) দুপুরে ওই কলেজের প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন হয়। এসময় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়ার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ মো. আবু হানিফ ভূইঁয়া, সহকারী অধ্যাপক সঞ্জীব রঞ্জন ভৌমিক, ড. উত্তম কুমার মজুমদার, দিলরুবা আক্তার, মোঃ গিয়াস উদ্দিন ভূইয়া, মোঃ আনোয়ার হোসেন ভূঞা, প্রভাষক শামিমা সুলতানা, খাতুন-ই-জান্নাত, মো. আলাউদ্দিন, মোঃ রুহুল আমিন, মোঃ নূর মোহাম্মদ সরকার, মোঃ কাউসার আলম, মোঃ সাইফুর রহমান, গোলাম ছাদেক সাঈদী, প্রদর্শক মোঃ মোশাররফ হোসেন ভূইয়া প্রমুখ।

কলেজ অধ্যক্ষের উপর সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইঁয়ার উপর হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে পরে ছেড়ে দেয় চান্দিনা থানা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চান্দিনায় অধ্যক্ষের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০২:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২