এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪৫ বোতল মদ ও নগদ অর্থসহ আটক ১

আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার  পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা সহ মাদক বিক্রেতা এনাম হোসেনকে আটক করেছে। এনাম হোসেন পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আচা মামুদের ছেলে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার এনাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় আটককৃত ব্যক্তির বাড়ি থেকে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৫ বোতল অফিসার চয়েজ মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এবং একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক ব্যক্তিকে আটক করে থানায় মামলা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪৫ বোতল মদ ও নগদ অর্থসহ আটক ১

প্রকাশিত হয়েছে: ০৬:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২