এখন ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড় সাকির্ট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন, রেলপথমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধারা এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ। শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে: ০৫:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২